প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি : সময়ের আলোনারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মুখে যা বলে, কাজের মাধ্যমে তা প্রমাণ করে। কথার সঙ্গে কাজের মিল রেখেই বিএনপি পরিচালিত হয়।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে একটি দলের নেতাকর্মীদের দুর্গামণ্ডপ পাহারা দিতে দেখা গিয়েছিল। তবে এবার সেই দলের কাউকে দেখা যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে দিনাজপুর শহরের গণেশতলা বারোয়ারি দুর্গামন্দির (রায় সাহেব বাড়ি) পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
পরে মন্ত্রী রামকৃষ্ণ আশ্রমের দুর্গোৎসবের প্রতিমা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ স্থানীয় নেতারা।
সময়ের আলো/এসএকে