চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময়

2026-02-08T14:35:22+00:00
2026-02-08T14:35:22+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম 
বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ছবি সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে প্রদেশটির শুয়াংয়ে এ বিস্ফোরণ হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, জিয়াপেং বায়োটেকনোলজি নামে ছোট বায়োটেক কোম্পানিতে দুর্ঘটনাটি ঘটে। সংস্থাটি একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। 
 
সিনহুয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুয়োইয়াং শহরে বিস্ফোরণটি সকালে ঘটে। এ ঘটনায় জিয়াপেং বায়োটেকনোলজির আইনগত প্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

  
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তাদের কোনো ওয়েবসাইট নেই। এদিকে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। 
 
উল্লেখ্য, জিয়াপেং বায়োটেকনোলজির ২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত। সংস্থাটি প্রাণি খাদ্য, কয়লা পণ্য এবং নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে। 

/ইউএমএইচ 
  বিষয়:   চীন  বায়োটেক কোম্পানি  বিস্ফোরণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: