অসুস্থ হয়ে হাসপাতালে আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার

2026-02-08T16:09:08+00:00
2026-02-08T16:09:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
অসুস্থ হয়ে হাসপাতালে আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম 
জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা। সংগৃহীত ছবি
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি প্রচারে গিয়ে মুফতি আমির হামজা অসুস্থ বোধ করেন। পরে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মুফতি আমির হামজার মিডিয়া সেল সদস্য আলী আহসান মুজাহিদ বলেন, কয়েকদিন ধরে মুফতি আমির হামজা পেটের সমস্যায় ভুগছিলেন। আজ কুষ্টিয়া সদরের গণসংযোগ চলাকালে ব্যথা অনুভব করেন, বমি করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ আছেন।


এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে মুফতি আমির হামজা পেটের সমস্যা নিয়ে নিয়ে হাসপাতালে আসেন। তার শরীরে কিছুটা লবণ স্বল্পতা রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

সময়ের আলো/আআ
  বিষয়:   অসুস্থ  হাসপাতালে  আমির হামজা  জামায়াত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: