৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

চাকরি

সরকারি কর্মকমিশন (পিএসসি)৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে এক হাজার ৪৫৭ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা

2026-02-08T19:37:46+00:00
2026-02-08T19:48:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চাকরি
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৭:৪৮ পিএম
ফাইল ছবি
সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে এক হাজার ৪৫৭ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

কয়েকটি কারিগরি/পেশাগত ক্যাডারে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় বিভিন্ন ক্যাডারে মোট ১৬৮৩টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ক্যাডার পদে নিয়োগের শর্তাবলীতে বলা হয়, সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে কোন প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন বা টেম্পারিং বা কোন জাল সার্টিফিকেট জমা বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোন অংশ বা প্রবেশপত্র টেম্পারিং বা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বা কোনো গুরুতর অসম্পূর্ণতা (substantive incompletion) ধরা পড়লে বিজ্ঞাপনের শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। তাছাড়া, বর্ণিত অপরাধে জড়িত প্রার্থীকে ক্ষেত্র বিশেষে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। এমনকি প্রার্থীকে চাকরিতে নিয়োগের পরও এরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে;

বিসিএস ক্যাডার পদে মনোনীত প্রার্থীদের- বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা- ২০১৪ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে গঠিতমেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক- নিয়োগ জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সরকার কর্তৃক নিয়োগ দেয়া হবে।

আরও বলা হয়, প্রার্থীর আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টসমূহ, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অংগীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক এই শর্তে প্রার্থীদের অনুকূলে মনোনীত করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টসমূহ সত্যতা যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা, বুকের মাপ এবং ওজন সম্পর্কিত তথ্য এবং প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়ন প্রাপ্তদের নিয়োগ প্রদান করতে হবে।

প্রকাশিত মনোনয়নে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে। এই মনোনয়ন প্রার্থীর ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না;কমিশনের নিকট হতে মনোনয়ন প্রাপ্তির পর নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত মনোয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

/এমএইচআর 


  বিষয়:   বিসিএস  ৪৬ বিসিএস  পিএসসি 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: