ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি

2026-02-08T20:10:48+00:00
2026-02-08T20:10:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ১০৪)
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আশিক মাহমুদ বলেন, ‘নিউমুরিং টার্মিনাল নিয়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) কাঠামোর আওতায় আলোচনা শুরু হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং অপর পক্ষের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মধ্যে একটি প্রকল্পভিত্তিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। পিপিপি কর্তৃপক্ষ এ পুরো নেগোশিয়েশন প্রক্রিয়ায় ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে।’


তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণকারী নই, তবে কন্ট্রাক্টিং অথরিটি হিসেবে পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকি। ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে চলমান আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এটি ইতিবাচক ও সঠিক পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।’

তিনি আরও বলেন, ‘ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট পর্যালোচনার জন্য ডিপি ওয়ার্ল্ড অতিরিক্ত সময় চেয়েছে। ফলে আলোচনার প্রক্রিয়া আরও কিছুদিন চলবে এবং এটি নির্বাচনের পরবর্তী সরকারের আমলেও অব্যাহত থাকতে পারে। এই প্রকল্পের আলোচনা শুরু হয়েছিল ২০১৯ সালে। গত এক মাসে চূড়ান্ত নেগোশিয়েশনের ধাপটি শুরু হয়েছে এবং তা অত্যন্ত নিবিড়ভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে চলছে। তবে এটি সম্পন্ন করতে আরও সময় লাগতে পারে।’

আশিক মাহমুদ আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‌ফলে এ সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ডিপি ওয়ার্ল্ড  সরকার  চুক্তি হচ্ছে না 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: