ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে জমিয়তের ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামি মূল্যবোধ এবং ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক

2026-02-08T20:22:09+00:00
2026-02-08T20:24:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে জমিয়তের ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৮:২৪ পিএম
দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ৩৪ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে। ছবি : সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামি মূল্যবোধ এবং ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের ৩৪ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এ ইশতেহার ঘোষণা করেন।
 
ইশতেহারে ইসলামি মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
 
সংবাদ সম্মেলনে মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের ৩৪ দফা ইশতেহার দেশের আপুষ্ঠিগত নৈতিক অবক্ষয় রোধ, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের বাস্তবসম্মত রূপরেখা।
 
তিনি আরও বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং দেশ একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।
 
ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে—
 
ইসলামি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অর্থ ও প্রতিরক্ষা, পররাষ্ট্র, আলেম-ওলামা ও ক‌ওমি মাদরাসা, আলিয়া মাদরাসা, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায়বিচার নিশ্চিতকরণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জাতীয় ঐক্য জোরদার করা।
 
বিশেষভাবে এই ইশতেহারে জাতীয় আত্মরক্ষা ও স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হয়ে প্রাপ্তবয়ষ্ক সকল নাগরিককে পর্যায়ক্রমে আত্মরক্ষামূলক ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ প্রদান করা এবং দুর্যোগ আগ্রাসন বা জাতীয় সংকটে প্রতিটি নাগরিক যেন স্বাধীনতার প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করার উপরে জোর দেওয়া হয়েছে।
 
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ দেশবাসীকে এই ইশতেহারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন।


/এমএইচআর 


  বিষয়:   জমিয়ত  ইশতেহার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: