এগিয়ে থেকেও পা মাটিতে আর্সেনালের

ক্রীড়া ডেস্ক

খেলা

পয়েন্ট তালিকার শীর্ষে ৯ পয়েন্টের ব্যবধান আর্সেনালের জন্য এটি যেন এক রূপকথার গল্প। গত ২৬ বছরে গানারদের এমন রাজকীয় দাপট

2026-02-08T22:18:57+00:00
2026-02-08T22:18:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
এগিয়ে থেকেও পা মাটিতে আর্সেনালের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম 
প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্বের দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে আর্সেনাল। ছবি : সংগৃহীত
পয়েন্ট তালিকার শীর্ষে ৯ পয়েন্টের ব্যবধান আর্সেনালের জন্য এটি যেন এক রূপকথার গল্প। গত ২৬ বছরে গানারদের এমন রাজকীয় দাপট দেখেনি ফুটবলবিশ্ব। তবে লিগ টেবিলের এই চোখধাঁধানো চিত্রও আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে আত্মতুষ্টিতে ভোগাতে পারছে না। শিরোপার চূড়ান্ত লক্ষ্য স্থির রেখে শুধু মনে করিয়ে দেন, ‘পথের এখনও অনেক বাকি।’

সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্বের দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে আর্সেনাল। ২৫ ম্যাচ শেষে আর্তেতার দলের সংগ্রহ ৫৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এখন যোজন যোজন এগিয়ে তারা। 


ক্লাবটির ইতিহাসে এমন সাফল্য সবশেষ দেখা গিয়েছিল ২০০৩-০৪ মৌসুমে, যখন ‘ইনভিন্সিবল’ আর্সেনাল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার চেলসির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থেকে ৯০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছিল তারা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর সেই সোনালি দিনের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে এমিরেটস স্টেডিয়াম।

এত কিছুর পরও আর্সেনালের কোচ মিকেল আর্তেতার এই ৯ পয়েন্টে ব্যবধান কিছুই না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা যা করতে চাই, তা অর্জন করতে এখনও অনেক জয় আমাদের পেতে হবে। কাজেই এটা (৯ পয়েন্টের লিড) নিয়ে ভাবার কিছু নেই, এটা অন্য ব্যাপার। আজকে নিজেদের কাজ করেছি আমরা, যা করার ছিল করেছি। এখন পারফরম্যান্স মূল্যায়ন করব, উন্নতির চেষ্টা করব এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হব।’

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   প্রিমিয়ার লিগ  শ্রেষ্ঠত্বের দৌড়  আর্সেনাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: