রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুরশিদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার কুতুপালং

2026-02-08T23:57:34+00:00
2026-02-09T00:02:06+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১২:০২ এএম
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুরশিদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনাটি ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অভিযুক্ত স্বামীর নাম বলি আমিন। সে এবং তার নিহত স্ত্রী দুজনই উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে বলি আমিন তার স্ত্রী খুরশিদা বেগমকে ছুরিকাঘাত করে। এতে খুরশিদা গুরুতর আহত হন। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন আইআরসি আইপিডি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার করেন। 


তবে এমএসএফ হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক খুরশিদা বেগমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় রোহিঙ্গা বাসিন্দা আহমেদ উল্লাহ জানান, যতটুকু জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওসি নুর আহমেদ বলেন, কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাটি ক্যাম্পের অভ্যন্তরে হওয়ায় সেখানে দায়িত্বরত এপিবিএন পুলিশ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এফআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: