চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন তাদের চট্টগ্রাম হালিশহর ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। তিন দিনব্যাপী ‘গ্র্যান্ড ওপেনিং’ আয়োজনের মাধ্যমে এই স্টোরটি

2026-02-09T15:49:27+00:00
2026-02-09T15:49:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিবিধ
চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১৩১)
চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু। ছবি : সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন তাদের চট্টগ্রাম হালিশহর ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। তিন দিনব্যাপী ‘গ্র্যান্ড ওপেনিং’ আয়োজনের মাধ্যমে এই স্টোরটি চালু করা হয়।

৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই গ্র্যান্ড ওপেনিং ইভেন্টটি বন্দরনগরীর ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, ক্রেতা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুবিশাল এই ফ্ল্যাগশিপ আউটলেটে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্‌ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ।
আরও পড়ুন

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই তিন দিনজুড়ে স্টোরে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ সারপ্রাইজের আয়োজন করে ইল্লিয়ীন। এই আয়োজনে অংশ নেওয়া অতিথিরা ব্র্যান্ডটির মান ও আধুনিক ডিজাইনের প্রশংসা করেন। তাদের মতে, ইল্লিয়ীনের কালেকশন এবং স্টোরের পরিবেশ কেনাকাটায় এক নতুন লাক্সারি অভিজ্ঞতা দেয়।

অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশে ক্রেতারাও মুগ্ধ হন। তাদের মতে, হালিশহরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ইল্লিয়ীনের মতো আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডের স্টোর থাকায় আধুনিক ফ্যাশন কেনাকাটা এখন আরও সহজ ও উপভোগ্য হবে।

ব্র্যান্ডের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, ‘চট্টগ্রামের মানুষকে হালিশহরের এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। মান বজায় রেখে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ লাক্সারি অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

এএডি/


  বিষয়:   চট্টগ্রাম  হালিশহর  ইল্লিয়ীন  ফ্ল্যাগশিপ  স্টোর 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: