অতি দুর্গম ভোট কেন্দ্র হওয়ায় খাগড়াছড়ির দীঘিনালার নাড়াইছড়িতে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা সেনানিবাসের হেলিপ্যাড থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম এবং ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদেরকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, ‘দুর্গম এলাকা হওয়ায় খাগড়াছড়ির তিনটি ভোট কেন্দ্রে র্নিবাচনি সরঞ্জাম ও প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার, পুলিশ, আনসারসহ ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তাদের হেলিকপ্টারে পৌঁছানো হয়েছে।’
নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পুট্টিছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছানো হবে।
এএডি/