সম্রাটের বিরুদ্ধে রায় ঘোষণা ২৫ ফেব্রুয়ারি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে রায় ঘোষণার

2026-02-09T17:07:23+00:00
2026-02-09T17:07:23+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
সম্রাটের বিরুদ্ধে রায় ঘোষণা ২৫ ফেব্রুয়ারি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম 
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ছবি : সংগৃহীত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

এদিন আসামির আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ছিল। দুদকের পক্ষে কৌঁসুলি নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে আত্মপক্ষ শুনানি হয়নি।
আরও পড়ুন

উল্লেখ্য, সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। তাতে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় অভিযোগপত্র জমা দেয় দুদক।অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরবর্তীতে গত বছরের ১৭ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদিন সম্রাট অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অভিযোগপত্রভুক্ত ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত।

এএডি/
  বিষয়:   সম্রাট  ফেব্রুয়ারি  মামলা  সম্পদ  যুবলীগ 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: