আগামীকাল কি ব্যাংক খোলা? বন্ধ থাকবে কত দিন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক

2026-02-09T20:57:49+00:00
2026-02-09T20:58:41+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
আগামীকাল কি ব্যাংক খোলা? বন্ধ থাকবে কত দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৮:৫৮ পিএম  (ভিজিট : ৪২৪৪)
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আগামীকাল ১০ ফেব্রুয়ারি ব্যাংক খোলা থাকবে। 
 
বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে জানিয়েছে, এই দুই দিনে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং কর্মকর্তা–কর্মচারীরা ছুটিতে থাকবেন।


তাছাড়া ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় আরও দুইদিন যোগ হয়ে টানা চার দিন বন্ধ থাকছে ব্যাংকগুলো। এর আগে ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করে। 

এছাড়া, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   ব্যাংক  খোলা  বন্ধ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: