সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সূচকের উত্থানেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে সূচক বাড়লেও মোট

2026-09-03T18:41:39+00:00
2026-09-03T18:52:09+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
শেয়ারবাজার
সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৬:৫২ পিএম
ছবি : সংগৃহীত
সূচকের উত্থানেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে সূচক বাড়লেও মোট লেনদেনের পরিমাণ এবং বড় অংশের শেয়ার দর পতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৬২ পয়েন্টে। পাশাপাশি শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১,১৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২,১৪০ পয়েন্টে অবস্থান করছে।

Advertisement
বাজারে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ২২৬টির এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে মোট ৭২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৭৩১ কোটি ৭ লাখ টাকার চেয়ে ১০ কোটি ২৫ লাখ টাকা কম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৫,১৭২ পয়েন্টে অবস্থান করছে। সেখানে ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির দর বেড়েছে, ৮৬টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত থেকে মোট ১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি, যার ৫১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ৩৪ কোটি ৫৮ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা সায়হাম কটন মিলসের ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো সায়হাম টেক্সটাইল মিলস্, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, আইপিডিসি ফাইন্যান্স, টেকনো ড্রাগস এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি।

শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড, যার শেয়ার দর কমেছে ৯.৯৫ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের দর ৯.৪৩ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের দর ৯.২৪ শতাংশ কমেছে।

দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স স্পিনিং, গ্রামীণ ওয়ান : স্কিম টু, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, তুং হাই নিটিং এবং মেঘনা কনডেন্সড মিল্ক উল্লেখযোগ্য।

অন্যদিকে ৭.৪৩ শতাংশ দর বেড়ে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ৬.৮২ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ৬.২৫ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো শাইনপুকুর সিরামিকস, দি পেনিনসুলা চিটাগং, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ অটোকারস, দেশ গার্মেন্টস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং আনোয়ার গ্যালভানাইজিং।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সূচক  কম  লেনদেন  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: