লক্ষ্মীপুরেও নির্বাচনি মিছিলে বিএনপি-জামায়াতকর্মীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

এবার লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর মিছিলে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে দলের এক কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও জামায়াতের প্রচারণায় অংশ নিতে

2026-02-09T22:30:39+00:00
2026-02-09T22:31:11+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরেও নির্বাচনি মিছিলে বিএনপি-জামায়াতকর্মীর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১০:৩১ পিএম
লক্ষ্মীপুর সদর হাসপাতাল। সংগৃহীত ছবি
এবার লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর মিছিলে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে দলের এক কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও জামায়াতের প্রচারণায় অংশ নিতে আসার পথে দলটির এক কর্মীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল ছিল। মিছিলে আসার পথে জামায়াতের কর্মী আব্দুস সহিদ (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও এদিন সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিল হয়। এতে বিএনপিকর্মী ওবায়দুল হক (৪৫) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মৃত সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং মৃত ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।


আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, সহিদ মিছিলে আসার পরে অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ওবায়দুল আমাদের দলের কর্মী। সে নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেছিল। একপর্যায়ে অসুস্থ হয়ে সে মারা যায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

প্রসঙ্গত, এদিন সিলেটেও বিএনপির প্রার্থীর নির্বাচনি জনসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে সুহেল আহমদ চৌধুরী নামে বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

এফআর


  বিষয়:   লক্ষ্মীপুর  নির্বাচনি  মিছিল  বিএনপি  জামায়াত  কর্মী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: