রাজনীতিতে নামছেন অরিজিৎ সিং

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

বলিউডের আবেগঘন কণ্ঠস্বর কি এবার সংসদের পথে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল গত কয়েকদিন ধরে। জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং রাজনীতিতে নামছেন-

2026-02-10T11:53:17+00:00
2026-02-10T11:53:17+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
রাজনীতিতে নামছেন অরিজিৎ সিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ এএম 
সংগীতশিল্পী অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত
বলিউডের আবেগঘন কণ্ঠস্বর কি এবার সংসদের পথে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল গত কয়েকদিন ধরে। জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং রাজনীতিতে নামছেন- এই গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মূলধারার সংবাদমাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়ে। এমনকি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত নিজেই সেই জল্পনায় দাঁড়ি টানলেন অরিজিৎ।

সম্প্রতি আবহ সংগীত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই অরিজিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৌতূহল বাড়তে থাকে। এরই মধ্যে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে পারেন, এমনকি নিজস্ব রাজনৈতিক দল গঠনের প্রস্তুতিও নাকি শুরু করেছেন। পরে গুঞ্জনের তীর ঘুরে যায় বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনার দিকে, যা বিনোদন অঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি করে।
Advertisement
আরও পড়ুন

দীর্ঘ সময় নীরব থাকার পর অবশেষে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভক্তদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেন এই শিল্পী। এক ভক্ত সরাসরি জানতে চাইলে অরিজিৎ সংক্ষেপে লেখেন, ‘মানুষের কাজই হলো খবর বানানো। কে কী বলছে, বলুক।’

তার এই মন্তব্যেই স্পষ্ট- রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই তার। যদিও অরিজিতের এক্স অ্যাকাউন্টটি এখনো আনুষ্ঠানিকভাবে ভেরিফায়েড নয়, তবুও মন্তব্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

সব মিলিয়ে বলা যায়, গানের জগত ছাড়ার কোনো ইঙ্গিত যেমন নেই, তেমনি রাজনীতির মঞ্চেও আপাতত দেখা যাচ্ছে না অরিজিৎ সিংকে। গুঞ্জনের ভিড় ঠেলে আপাতত তিনি নিজের মতো করেই থাকছেন- আলোচনার কেন্দ্রে, কিন্তু রাজনীতির বাইরে।

এএডি/
  বিষয়:   রাজনীতি  অরিজিৎ সিং  বিনোদন  সঙ্গীত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: