বাংলাদেশে মুক্তি পেল ‘ক্লেফেইস’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’ গতকাল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও

2026-10-23T22:20:35+00:00
2026-10-23T22:20:35+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বাংলাদেশে মুক্তি পেল ‘ক্লেফেইস’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২০ পিএম 
সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’ গতকাল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। ছবি : সংগৃহীত
ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’ গতকাল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি। জেমস ওয়াটকিন্স পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ।

ব্যাটম্যানের জগতে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। সে নিজের চেহারা বদলে অন্য মানুষের রূপ ধারণ করতে পারে। ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয়ের সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন। গোথাম শহরের একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা তিনি। ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় তারকায় পরিণত হন। কিন্তু একজন স্থানীয় অপরাধী চক্রের প্রধানের কর্মকাণ্ডে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। 


এর ফলে তার অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ সবকিছুই বিপর্যয়ের মুখে পড়ে। যখন তার আশপাশের মানুষ ও সহযোগীরা তাকে ছেড়ে চলে যায়, তখন ম্যাট নিজের আগের চেহারা ফিরে পাওয়ার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির আশ্রয় নেন। চিকিৎসাটি তাকে আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও এর ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তার শরীর ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে তিনি এমন এক সত্তায় পরিণত হন, যে নিজের পরিচয়, মানবিকতা এবং বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারাতে থাকে। শেষ পর্যন্ত তার জীবনে প্রতিশোধের আকাঙ্ক্ষা ভয়ংকর রূপ নেয়।

পরিচালক জেমস ওয়াটকিন্স এবং চিত্রনাট্যকার মাইক ফ্ল্যানাগানের যুক্ত হওয়া সিনেমাটিকে বিশেষভাবে আলোচনায় এনেছে।  সিনেমাটির ট্রেলার এবং লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর থেকে এটি সিনেমাপ্রেমী ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনায় ছিল।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   বাংলাদেশ  মুক্তি  ক্লেফেইস 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: