নেটফ্লিক্সে মোশাররফ করিমের ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বাংলা ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিতে নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। এই চুক্তির আওতায়

2026-10-23T13:22:56+00:00
2026-10-23T13:22:56+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নেটফ্লিক্সে মোশাররফ করিমের ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলা ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিতে নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। এই চুক্তির আওতায় হইচইয়ের নির্বাচিত সিরিজ ও নতুন মৌলিক কনটেন্ট হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা। তালিকায় রয়েছে বাংলাদেশের নির্মাতা আশফাক নিপুণের আলোচিত সিরিজ ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোয়েমিয়ান ঘোড়া’, যা নেটফ্লিক্সে ‘শাদি কা সিয়াপ্পা’ নামে প্রকাশিত হবে।

এই অংশীদারত্বের ফলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা কনটেন্ট বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হচ্ছে। বাংলা ভাষার গল্প অন্য ভাষায় উপস্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাইরের দর্শকদের কাছেও এসব সিরিজ পরিচিতি পেতে পারে।

হইচইয়ের নির্বাচিত কনটেন্টের তালিকায় ‘মহানগর’ ও ‘শাদি কা সিয়াপ্পা’ ছাড়াও রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন’, ‘অজানা ছায়া’, ‘দ্য কার্স অব পারনাশাবাড়ী’, ‘ব্লাডলাইনস’, ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জাগগা’, ‘রাত অভি বাকী হ্যায়’, ‘অচিন্ত্য: ট্রায়াল বাই ল’, ‘কুইন্স’ এবং ‘পরিণীতা: এ লাভ স্টোরি’।

চুক্তি অনুযায়ী, হইচইয়ের নতুন মৌলিক সিরিজগুলো নিজস্ব প্ল্যাটফর্মে মুক্তির পাশাপাশি নেটফ্লিক্সেও হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রকাশ করা হবে। ফলে দর্শকেরা নিজেদের পছন্দের ভাষায় এসব কনটেন্ট উপভোগ করতে পারবেন।


এ উদ্যোগের অংশ হিসেবে আসছে লোককথাভিত্তিক ভৌতিক সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। এতে অভিনয় করেছেন জিতু কামাল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম। সিরিজটি আগামী ৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরবর্তী মাসগুলোতে হইচইয়ের আরও নতুন কনটেন্ট নেটফ্লিক্সের তালিকায় যুক্ত হবে।

এই অংশীদারত্বের আওতায় হইচই স্টুডিওর প্রযোজনায় নতুন মৌলিক সিরিজও নির্মিত হবে। জনপ্রিয় গল্পগুলো নতুন আঙ্গিকে ও ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন প্রযোজনাগুলোর গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

বাংলা কনটেন্টের আন্তর্জাতিক বিস্তারে নেটফ্লিক্স ও হইচইয়ের এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে ‘মহানগর’-এর মতো বাংলাদেশের আলোচিত সিরিজ বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ পেলে দেশের নির্মাতা ও অভিনয়শিল্পীদের কাজ আন্তর্জাতিক অঙ্গনেও আরও পরিচিতি পেতে পারে।
 
সময়ের আলো/টিকে
  বিষয়:   নেটফ্লিক্স  মোশাররফ করিম  মহানগর  বোহেমিয়ান ঘোড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: