হলিউডের জনপ্রিয় অভিনেতা টম স্কেয়ারিট আর নেই

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম স্কেয়ারিট মারা গেছেন। ‘এলিয়েন’, ‘টপ গান’ ও ‘এ রিভার রানস থ্রু ইট’ সিনেমায় অভিনয় করে খ্যাতি

2026-10-23T15:17:20+00:00
2026-10-23T15:17:20+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম স্কেয়ারিট আর নেই
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:১৭ পিএম 
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম স্কেয়ারিট। ছবি : সংগৃহীত
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম স্কেয়ারিট মারা গেছেন। ‘এলিয়েন’, ‘টপ গান’ ও ‘এ রিভার রানস থ্রু ইট’ সিনেমায় অভিনয় করে খ্যাতি পাওয়া এই অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর। ছয় দশকের বেশি সময়ের অভিনয়জীবনে চলচ্চিত্র ও টেলিভিশনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

টমের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার জানিয়েছে, পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও পরিবারের কাছে তিনি ছিলেন একজন উদার ও রসবোধসম্পন্ন মানুষ।

পরিবারের ভাষ্য, ‘সারা বিশ্ব টমকে তার অসাধারণ অভিনয় জীবনের জন্য চিনলেও, আমরা তাকে চিনতাম তার রসবোধ, উদার মানসিকতা এবং আমাদের ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য।’

১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন টম স্কেয়ারিট। অভিনয়ে আসার আগে তিনি মার্কিন বিমান বাহিনীতে কাজ করেন। ১৯৬২ সালে ‘ওয়ার হান্ট’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।


১৯৭০ সালের ‘ম্যাশ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন টম। পরে ১৯৭৯ সালের সায়েন্স ফিকশন ও হরর সিনেমা ‘এলিয়েন’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘টপ গান’ সিনেমায় কমান্ডার মাইক ‘ভাইপার’ মেটকাফ চরিত্রে অভিনয় তাকে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় করে তোলে। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন টম ক্রুজ।

বড়পর্দার পাশাপাশি ‘পিকেট ফেন্স’, ‘দ্য ওয়েস্ট উইং’ ও ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’র মতো টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন তিনি। ‘পিকেট ফেন্স’-এ কাজের জন্য বিশেষ প্রশংসা পান এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের এগিয়ে নিতেও কাজ করেছেন টম। তিনি ‘দ্য ফিল্ম স্কুল’-এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘ অভিনয়জীবন ও চলচ্চিত্রে অবদানের মধ্য দিয়ে দর্শকদের স্মৃতিতে বেঁচে থাকবেন এই হলিউড তারকা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হলিউড  অভিনেতা  টম স্কেয়ারিট 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: