সফল উদ্যোক্তা সামান্থা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও নিজের অবস্থান শক্ত করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি ব্যবসায় সাফল্যে আলোচনায়

2026-10-23T22:18:07+00:00
2026-10-23T22:18:07+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
সফল উদ্যোক্তা সামান্থা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:১৮ পিএম 
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও নিজের অবস্থান শক্ত করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি ব্যবসায় সাফল্যে আলোচনায় এসেছেন তিনি। তার প্রতিষ্ঠিত সুগন্ধির ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ অল্প সময়ের মধ্যেই বড় অঙ্কের আয় করে নজর কেড়েছে। অভিনেত্রী অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ প্রতিষ্ঠা করেন। জানা গেছে, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আটগুণ। বর্তমানে এর আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে। সুগন্ধির এই ব্যবসায় এমন সাফল্য তার পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করেছে।


নিজের দুই উদ্যোগের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা  জানান, ভিন্ন ধরনের দুটি উদ্যোগকে গুরুত্বপূর্ণ সাফল্যের মাইলফলকে পৌঁছাতে দেখে তিনি আনন্দিত। তার কাছে ‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশেষ আবেগের একটি সিনেমা। অন্যদিকে ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা। এই যাত্রায় তার সঙ্গে থাকা দলের সদস্যদের অবদানও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

সুগন্ধির ব্যবসার বাইরেও একাধিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন সামান্থা। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’ নামের একটি ফ্যাশন ও জীবনধারাভিত্তিক ব্র্যান্ড। এ ছাড়া ‘মাইল কালেক্টিভ’ নামের সক্রিয় পোশাক ও জীবনধারাভিত্তিক প্রতিষ্ঠান এবং ‘গাটাকা’ নামের পুষ্টিবিষয়ক সম্পূরক পণ্যের ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   সফল  উদ্যোক্তা  সামান্থা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: