ইসি সানাউল্লাহ বলেন, প্রচারণা কিন্তু এখনো চলতে পারে। তবে আনুষ্ঠানিক প্রচারণা, মিছিল ও সমাবেশ এগুলো নিষিদ্ধ হয়ে গেছে। আইনটা পড়ে দেখবেন, এখন কোনো একজন প্রার্থী বা তার সমর্থক মানুষের সঙ্গে যোগাযোগ করে হাতে হাত মিলিয়ে ভোট চাইছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকবে। এতে গণনায় একটু বেশি সময় লাগবে।
তিনি আরও বলেন, কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) আমরা সতর্ক নজর রাখতে বলেছি।
সময়ের আলো/আআ