রমজানে ট্রাকে যেসব পণ্য বেচবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।মঙ্গলবার

2026-02-11T09:47:23+00:00
2026-02-11T09:47:23+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
রমজানে ট্রাকে যেসব পণ্য বেচবে টিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ এএম 
ফাইল ছবি
আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
 
এতে বলা হয়, সারা দেশে ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
 
রোজায় টিসিবির নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। তবে ট্রাকলেসেলে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে।
 
টিসিবি সূত্রে জানা গেছে, রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। 

/এমএইচআর
  বিষয়:   রমজান  ট্রাক  টিসিবি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: