নির্বাচনের দিনে যেমন থাকবে সারা দেশের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ওই দিন আগামীকালসহ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়িারি) আগে ও পরের কয়েক দিনের

2026-02-11T11:06:52+00:00
2026-02-11T11:09:56+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নির্বাচনের দিনে যেমন থাকবে সারা দেশের আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম  আপডেট: ১১.০২.২০২৬ ১১:০৯ এএম
সংগৃহীত ছবি
সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ওই দিন আগামীকালসহ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়িারি) আগে ও পরের কয়েক দিনের আবহাওয়া যেমন থাকতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে তৃতীয় দিনের আবহাওতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তবে এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Advertisement

এর পরদিন ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে চতুর্থ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পঞ্চম দিনের আবহাওয়ায়ও একই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

সময়ের আলো/জোআই
  বিষয়:   নির্বাচন  সারাদেশ  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: