ভোটের আগেই ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে

2026-02-11T13:28:15+00:00
2026-02-11T13:28:15+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ভোটের আগেই ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম 
ভোটের আগেই ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থাপিত একটি সিসি ক্যামেরা দুর্বৃত্তরা খুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্রে এসে নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্থাপন করা একটি ক্যামেরা ভাঙা ও নিখোঁজ দেখতে পান সংশ্লিষ্টরা। ভোটের দিন সম্ভাব্য বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ক্যামেরা সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা।

ঘটনা সম্পর্কে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, তিনি বিষয়টি শোনেননি, তবে ভোটের আগের দিন এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। 

ইসলামী ফ্রন্টের (মোমবাতি) প্রার্থী এস এম শাহজাহান বলেন, ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয় এবং এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে প্রশাসনের আরও তৎপরতার আহ্বান জানান।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। দ্রুত নতুন সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ভোট  চট্টগ্রাম  নির্বাচন  কেন্দ্র  ক্যামেরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: