কুষ্টিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সামগ্রী

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পুলিশ, বিজিবি, আনসার ও ভোট কর্মকর্তা সমন্বয়ে

2026-02-11T15:49:38+00:00
2026-02-11T15:56:39+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সামগ্রী
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৩:৫৬ পিএম
কুষ্টিয়ায় কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সামগ্রী। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পুলিশ, বিজিবি, আনসার ও ভোট কর্মকর্তা সমন্বয়ে নির্বাচনি সামগ্রী জেলা জুড়ে ভোটকেন্দ্রে পৌঁছানো হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তারা সিল, প্যাড, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রগুলোতে পাঠানো হয়।

Advertisement
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে। 

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   নির্বাচন  সংসদ  ব্যালট  আইনশৃঙ্খলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: