সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট নেতারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোটের নেতারা।বুধবার (১১ জানুয়ারি)

2026-02-11T17:43:00+00:00
2026-02-11T17:43:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম 
সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোটের নেতারা। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোটের নেতারা।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে সাড়ে চারটার দিকে এ বৈঠক শুরু হয় বলে জানা গেছে। 

১১ দলীয় প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।


এছাড়া জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি ও অর্থ সম্পাদক ফজলুর রহমান, এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ঢাকা উত্তরের সেক্রেটারি এম আবদুল ওয়াজেদ, এলডিপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যক্ষ এম মাহবুবুর রহমান এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলফাত হোসাইন উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সিইসি  বৈঠক  ১১ দলীয় জোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: