হাবিবের প্রতি ইনকিলাব মঞ্চের জাবেরের সমর্থন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামীকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৯ নির্বাচনি এলাকায় রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। এই আসনে বিএনপি

2026-02-11T17:58:36+00:00
2026-02-11T17:59:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
হাবিবের প্রতি ইনকিলাব মঞ্চের জাবেরের সমর্থন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৫:৫৯ পিএম
বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। সংগৃহীত ছবি
আগামীকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৯ নির্বাচনি এলাকায় রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। এই আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের প্রতি পরোক্ষ সমর্থন জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আব্দুল্লাহ আল জাবের এ সমর্থনের কথা জানান। 


ফেসবুকে দেওয়া ওই বার্তায় তিনি লেখেন, ‘মহিউদ্দিন রনি, নাসীরুদ্দীন পাটওয়ারী কিংবা হাবিবুর রশিদ হাবিব ভাই ১২ তারিখের নির্বাচনে এদের কেউ আদৌ জিতবেন কি না জানি না। দল হিসেবে ৩ জনের পজিশনও ভিন্ন। একজন স্বতন্ত্র, একজন এনসিপির, একজন বিএনপির। একটা জায়গায় তারা খুব স্বতঃস্ফূর্ত ছিলেন, হতে পারে সেটা নির্বাচনের জন্য কিংবা সত্যিকার ইনসাফ কায়েমের জন্য। তারা খুব বোল্ডলি হাদি হত্যার বিচার চেয়েছেন এবং ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন।’ 

তিনি আরও লেখেন, ‘আমরা তাদের জন্য ভোট চাই না। আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে যাকে সবথেকে সৎ এবং যোগ্য মনে হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ 

বার্তায় আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘তবে যে বা যারাই হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন, ইনসাফের লড়াইয়ে অকুতোভয় থাকবেন, আপনাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘যুগ হতে যুগান্তরে আজাদীর সন্তানেরা এই জমিনের সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করেই যাবে, ইনশাআল্লাহ।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকা-৯ আসন  হাবিব  ইনকিলাব মঞ্চ  জাবেরের সমর্থন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: