তারেক রহমানকে সমর্থন দিয়ে একযোগে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৭ আসনে ভোটের প্রতিযোগিতা আরও এক ধাপ সরল হয়ে উঠল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলের

2026-02-11T20:18:09+00:00
2026-02-11T20:18:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
তারেক রহমানকে সমর্থন দিয়ে একযোগে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
ঢাকা-১৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম 
তারেক রহমানকে সমর্থন দিয়ে একযোগে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৭ আসনে ভোটের প্রতিযোগিতা আরও এক ধাপ সরল হয়ে উঠল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতীক ‘ধানের শীষ’কে সমর্থন জানিয়ে একযোগে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।

তিনি জানান সরে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে আছেন, টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের শামীম আহমদ, আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন।

আবদুস সালাম বলেন, ‘সাইকেল প্রতীকে তপু রায়হান ও আপেল প্রতীকে মঞ্জুর হুমায়ুন ঢাকায় না থাকায় টেলিফোনে বিএনপি চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীককে সমর্থন জানিয়েছেন। আর মোরগ প্রতীকের কাজী এনায়তউল্লাহ আগেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।’
আরও পড়ুন

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আবুল কালাম আজাদ বলেন, ‘দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে সবাইকে একজোট হতে হবে। অতীতের ভুলত্রুটি শুধরে আমরা এগিয়ে যেতে চাই। দেশকে অস্থিতিশীল কোনো শক্তির হাতে যেতে দিতে পারি না।’

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদও বলেন, “আমাদের মূল স্লোগান- ‘সবার আগে বাংলাদেশ’। এই মানসিকতা থেকেই ভোটারদের আহ্বান, ধানের শীষে ভোট দিয়ে দেশের মঙ্গল নিশ্চিত করুন। দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় দেখতে আমরা চাই না।”

এ সিদ্ধান্তের ফলে ঢাকা-১৭ আসনে বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন জোটের জয়ের পথ আরও সুসংহত হয়েছে।

এএডি/


  বিষয়:   ঢাকা ১৭  তারেক রহমান  সমর্থন  প্রার্থী  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: