রাজনীতির কাদা ছোড়াছুড়ির ভিড়েও কেউ নীরবে কাজ করে যান : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

জাতীয়

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে আমরা যখন কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত, তখন নিভৃতে কাজ করে চলে

2026-07-03T17:52:13+00:00
2026-07-03T17:53:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
রাজনীতির কাদা ছোড়াছুড়ির ভিড়েও কেউ নীরবে কাজ করে যান : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৫:৫৩ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে আমরা যখন কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত, তখন নিভৃতে কাজ করে চলে কিছু মানুষ। আমাদের ঠাকুরগাঁওয়ের সোলেমান আলী তেমনি একজন মানুষ। অনেক বছর পরিশ্রম করে তিনি উদ্ভাবন করেছেন সোলার সেচপাম্প। এ ধরনের মানুষদের জাতীয় পুরস্কার পাওয়া উচিত। আমরা এ বিষয়ে ভেবে দেখব।

শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সোলেমান আলীর নিজস্ব বাসভবনে সোলার প্যানেল ব্যবহৃত মুরগির খামার, সেচপাম্প, মাছের খামার পরিদর্শন করেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর।

তিনি বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা-হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক।


সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সব তরুণ ও যুবকদের নিজের ও দেশের স্বার্থে সোলেমান আলীর মতো উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   রাজনীতি  মির্জা ফখরুল  বিএনপি  মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: