অবৈধ নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রাজধানীর

2026-02-11T23:33:42+00:00
2026-02-11T23:33:42+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অবৈধ নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ পিএম 
আনসার। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রাজধানীর হাতিরঝিল এলাকায় অর্থের বিনিময়ে প্রশিক্ষণবিহীন ব্যক্তিদের নির্বাচনী দায়িত্বে যুক্ত করার ঘটনা প্রকাশ্যে আসার পর ৩৩০ জনকে একযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপ্রাপ্তদের তালিকা যাচাই করতে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

তদন্তে উঠে আসে, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে ৩৩০ জনকে দায়িত্বে অন্তর্ভুক্ত করেন। পরে দায়িত্ব নিশ্চিত করার নামে প্রত্যেকের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা করে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

ঘটনা জানাজানি হলে সংশ্লিষ্ট সবাইকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযুক্ত দলনেতা মামুন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন

এদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় নির্বাচনী দায়িত্বে থাকা ১৩ জনকে প্রশিক্ষণবিহীন অবস্থায় দায়িত্ব দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরও প্রত্যাহার করা হয়েছে।

শুধু তাই নয়, রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় রাজধানীর গুলশান ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মৎ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনে শারীরিক সক্ষমতার পাশাপাশি বৈধ সনদ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতা বাধ্যতামূলক। ভুয়া সনদধারী বা অযোগ্য কাউকে দায়িত্বে রেখে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না।

উল্লেখ্য, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লাখ সদস্য মাঠে কাজ করছেন। এর মধ্যে আনসার সদস্যই সাড়ে ৫ লাখের বেশি। নির্বাচন ঘিরে অনিয়ম রোধে নজরদারি ও যাচাই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এএডি/
  বিষয়:   অবৈধ  নির্বাচন  দায়িত্ব  আনসার  সদস্য  অব্যাহতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: