বরিশালে জাপা নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আরিফ হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। তিনি দলটির

2026-02-12T01:34:07+00:00
2026-02-12T01:34:07+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে জাপা নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ এএম 
বরিশালে জাপা নেতার বাড়িতে হামলা। সংগৃহীত ছবি
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আরিফ হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। তিনি দলটির মুলাদী উপজেলা সদস্য সচিব।  

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় ওই বাসার কেয়ারটেকারকে মারধর করা হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় বিএনপি নেতা অপু মোল্লা ও শাওন হাওলাদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত জাতীয় পার্টির মুলাদী উপজেলা সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেনের বাসায় হামলা চালায়। তবে ঘটনার সময় জাপা নেতা আরিফ হোসেন বাসায় ছিলেন না। হামলাকারীরা বিভিন্ন ধরনের গালমন্দ করার অভিযোগ করা হয়েছে। হামলা ও ভাঙচুরে বাধা দিলে ওই বাসার কেয়ারটেকারকে মারধর করা হয়।


এ বিষয়ে লাঙল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনি প্রধান সমন্বয়ক হাবিবে কিবরিয়া ফারিয়া বলেন, নির্বাচনের আগের দিন আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। বিষয়গুলো প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ধরনের ঘটনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করছে।

এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে আমরা তথ্য পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   বরিশাল  জাপা  নেতা  বাড়ি  হামলা  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: