বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার পর রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এ কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, সারা বাংলাদেশের খবর এখনও আমরা পাইনি। তবে গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। যেটা কাম্য নয়।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে, যা ভোররাত পর্যন্ত টিভি পর্দায় আমরা দেখেছি।
দলের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
সময়ের আলো/এআর