রাজধানী ঢাকার ৫ আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৭ শতাংশ। ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব উল্লাহ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্বাচনী এলাকাগুলো হলো ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ঢাকা-২০।
ঢাকা-১ আসনে ২৭ দশমিক ২ শতাংশ, ঢাকা-২ আসনে ২৮ দশমিক ৮ শতাংশ, ঢাকা-৩ আসনে ২৫ দশমিক ১ শতাংশ, ঢাকা-১৯ আসনে ২৬ দশমিক ৫ শতাংশ এবং ঢাকা-২০ আসনে ২৮ শতাংশ ভোট পড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
আজ দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।
সময়ের আলো/এআর