ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ছেড়ে না আসতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ অনুরোধ জানান।
পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে আমাদের অবস্থান অনেক ভালো, আলহামদুলিল্লাহ।’
তিনি আরও লিখেছেন, ‘সবার প্রতি অনুরোধ, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে কেউ যাবেন না।’
সময়ের আলো/আআ