নোয়াখালী-৩ আসনে বিজয়ী বিএনপির বরকত উল্লাহ বুলু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু।১৬৬টি কেন্দ্রের সবকটির ফলাফলে

2026-02-12T23:13:42+00:00
2026-02-12T23:13:42+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নোয়াখালী-৩ আসনে বিজয়ী বিএনপির বরকত উল্লাহ বুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ পিএম 
ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু। ছবি : সংগৃহীত
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু।

১৬৬টি কেন্দ্রের সবকটির ফলাফলে মোট এক লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন বুলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৮২৪ ভোট।

Advertisement
সবশেষ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৮ নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়। ওই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে মো. বোরহান উদ্দিন পেয়েছেন ১১৫৩ ভোট। ধানের শীষ প্রতীকে বরকত উল্লাহ বুলু পেয়েছেন ৮১৭ ভোট। 


এ কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ হাজার ৬৬টি। এর মধ্যে ঘড়ি প্রতীকে ২টি, হাতপাখায় ৪৫টি, ফুটবলে ১টি, তারকায় ৬টি এবং মোরগ প্রতীকে ৩টি ভোট পড়ে। বাতিল হয় ৩৯টি ভোট।

একই কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ১৩২৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৫৫টি। বাতিল হয়েছে ৮৪টি ভোট।

নোয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৮৮৬ জন, নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন।

সব মিলিয়ে ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এফআর
  বিষয়:   নির্বাচন  নোয়াখালী-৩  আসন  বিজয়ী  বিএনপি  বরকত উল্লাহ বুলু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: