ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার (লবি)।
ওই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার (লবি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। অর্থ্যাৎ, গোলাম পরওয়ারের চেয়ে ২,৭০২ ভোট বেশি পেয়েছেন তিনি।
জানা যায়, মোহাম্মদ আলী আসগার লবি খুলনা ২ আসন থেকে ২০০১ সালেও এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি একজন সফল ব্যবসায়ী।
প্রসঙ্গত, খুলনা-৫ আসনে মোট ১৫০টি কেন্দ্র রয়েছে। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮।
আসনটি ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।
সময়ের আলো/এনএ