পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী ও সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে ২৬ হাজার ৪৭৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি।
পিরোজপুর-১ আসনে ১৬৭ টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে ঘোষণা করা হয়েছে। এতে মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৪১ হাজার ৩৩৫ জন।
এফআর