কনটেন্ট ক্রিয়েটর, কবি ও সাম্প্রতিক অভিনয়ের খাতায় নাম লেখানো কাফি বলেন, জামায়াত ১৪০ এর বেশি আসন পেতে পারে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনি জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে একটি ভিডিও পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
ভিডিওতে তিনি বলেন, সরকার গঠন করবে বিএনপি অথবা জামায়াতে ইসলামী। এখন পর্যন্ত যতদূর শুনতেছি, বিএনপি এগিয়ে আছে। তো বিএনপির জন্য শুভ কামনা থাকবে, ভালোবাসা থাকবে, দোয়া থাকবে।
সেই সঙ্গে কিছু সাজেশন, আপনারা আপনাদের কর্মীদের ঠিক করেন। কারণ, দেখেন জামায়াতে ইসলামী, তারা দেখেন যদি ১৪০ প্লাস আসন পেয়ে যায়...।
কাফি আরও বলেন, দেখেন তারা একটা সময় কিন্তু ২-৩ তা আসন পেত, এখন তারা যদি ১৪০ প্লাস পেয়ে যায়, তাহলে তারা সামনে কিন্তু ভালো করবে, ভালো কাজ করবে। সুতরাং আপনারা সরকার গঠন করে, এটা কিন্তু চ্যালেঞ্জ।
তিনি বলেন, রাজনীতি টাকা ইনকামের জায়গা না হোক, জনসেবা করার জায়গা হোক। দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া হোক।
কিছুদিন আগেই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করলেন কাফি। নাটকের নাম নাজায়েজ, এতে তার সঙ্গে প্রধান নারী চরিত্র রূপে অভিনয় করেছেন উর্মি।
সময়ের আলো/জোআই