টু্ইটের পর তারেক রহমানকে মোদির ফোনকল

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)

2026-02-13T17:18:33+00:00
2026-02-13T17:18:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
টু্ইটের পর তারেক রহমানকে মোদির ফোনকল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ১২৬)
তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডলারে এ তথ্য জানান।

এক্স হ্যান্ডলারে নরেন্দ্র মোদি জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি।


তিনি জানান, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

এর আগে তারেক রহমানকে টুইট বার্তায় অভিনন্দনও জানানা নরেন্দ্র মোদি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   টু্ইট  তারেক রহমান  মোদি  ফোনকল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: