নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে গড়ে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথঅ বলেন।
আখতার আহমেদ বলেন, ‘‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে শতকরা ভোট পড়েছে ৬০ দশমিক ২৬। হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন। আর ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। ফলে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।’’
তিনি বলেন, ‘এখন অনেকের প্রশ্ন হতে পারে জাতীয় নির্বাচনের চেয়ে গণভোট বেশি কেন। এর কারণ যে দুটো আসনে আদালতের নির্দেশনায় ফলাফল প্রকাশ করা হয়নি। সেখানে গণভোটের ওপরে কোনো কিছু বলা নেই। সেজন্য এ শতাংশ বেড়েছে।’
সময়ের আলো/কেএইচও