জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে

2026-02-14T17:19:15+00:00
2026-02-14T17:29:34+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৫:২৯ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। এতে উপস্থিত হয়ে বক্তব্যকালে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাসের প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার দেশ গড়ার পালা। এজন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার আহবান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব। দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।


/এমএইচআর 


  বিষয়:   জামায়াত  সংবাদ সম্মেলন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: