জয়ী সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানাতে জনতার ঢল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বিজয়ী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে শুভেচ্ছা জানাতে জনতার ঢল নেমেছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি)

2026-02-14T19:38:05+00:00
2026-02-14T19:38:05+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নওগাঁ-২
জয়ী সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানাতে জনতার ঢল
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম 
জয়ী সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানাতে জনতার ঢল। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বিজয়ী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে শুভেচ্ছা জানাতে জনতার ঢল নেমেছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ধামইরহাট উপজেলার ওমার ইউনিয়নের ছাতুনকুড়ি এলাকায় ওই সাংসদের বাড়িতে এ চিত্র দেখা গেছে।

Advertisement
এদিন মোটরসাইকেল, ইঞ্জিন চালিত ভটভটিসহ মাইক্রোবাস নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে এক নজর দেখতে ও শুভেচ্ছা বিনিময় করতে স্থানীয় ও দূরদূরান্ত থেকে নারী-পুরুষ, সাধারণ ভোটার ও সমর্থকদের অনেককেই ভিড় এনামুল হকের গ্রামের বাড়িতে। এসময় সেখানে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। এমন উৎসবে বাদ যায়নি শিশুরাও।


এর আগে, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী, জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত ইঞ্জিনিয়ার এনামুল হক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোটে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত সামসুজ্জোহা খান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। 


এফআর

  বিষয়:   নির্বাচন  নওগাঁ-২  জয়ী  সংসদ সদস্য  ফুলের শুভেচ্ছা  জনতার ঢল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: