দেশে আর গুপ্ত রাজনীতি চলবে না : ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের

2026-02-15T08:38:00+00:00
2026-02-15T08:38:48+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
রাজনীতি
দেশে আর গুপ্ত রাজনীতি চলবে না : ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৮ এএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৮:৩৮ এএম
রাকিবুল ইসলাম রাকিব। সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের সবগুলো কমিটি প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই, তাদের নেতাকর্মীরা পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যামুক্ত কিনা। তাদের বর্ণনা অনুযায়ী তারা ভিন্ন গ্রহের ফেরেশতা কিনা। তা যাচাই-বাছাই করার সময় এসেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপির একজন সমর্থকও ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত হয়, সেটা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মব করা হয়। শীর্ষ নেতাদের নামে নোংরা ও অশালীন স্লোগান দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুজব ছড়ানো হয়। সত্য-মিথ্যার মিশ্রণে ফটো কার্ড তৈরি করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের অপকর্মগুলো শিবির সরাসরি ফেস না করে শিবিরের বি এবং সি টিমকে কাজে লাগায়।


তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক লাখ নেতাকর্মী নিজেদের পরিচয় গুপ্ত রেখেছে। ফলে তাদের রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্যারা দায় দলকে নিতে হচ্ছে না। এ ধরনের ইহুদি স্টাইলের অপকৌশলের রাজনীতি করে বিধায় জামায়াত-শিবিরকে আলেম সমাজ মুনাফেক হিসেবে আখ্যায়িত করে।

তিনি বলেন, এ অবস্থা আর চলতে দেওয়া হবে না। নেতাকর্মীদের পরিচয় গোপন রেখে বিএনপিকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার রাজনীতি আর চলতে দেওয়া হবে না। অচিরেই এ বিষয়টি রাজনৈতিকভাবে সুরাহা করা হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   গুপ্ত  রাজনীতি  ছাত্রদল  শিবির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: