শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার, ১০০ জন।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া অভিজ্ঞতা প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ১৬ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।