বিনা শুল্কে চীনে পণ্য রফতানি করতে পারবে ৫৩ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর শূন্য শুল্ক সুবিধা কার্যকর করার ঘোষণা দিয়েছে চীন।শনিবার (১৫ ফেব্রুয়ারি) চীনের রাষ্ট্রীয়

2026-02-15T17:27:43+00:00
2026-02-15T17:27:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
বিনা শুল্কে চীনে পণ্য রফতানি করতে পারবে ৫৩ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৯৫)
৫৩টি আফ্রিকান দেশকে শূন্য শুল্ক সুবিধা দিচ্ছে চীন। সংগৃহীত ছবি
৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর শূন্য শুল্ক সুবিধা কার্যকর করার ঘোষণা দিয়েছে চীন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব আফ্রিকান দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেসব দেশের জন্যই এ সুবিধা কার্যকর হবে। আগামী ১ মে থেকে দেশগুলো বিনা শুল্কে পণ্য রফতানি করতে পারবে।


প্রতিবেদনে আরও বলা হয়, চীন দেশগুলোর সঙ্গে যৌথ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা ও স্বাক্ষর প্রক্রিয়া চালিয়ে যাবে। এর পাশাপাশি ‘গ্রিন চ্যানেল’-এর মতো উন্নত ব্যবস্থার মাধ্যমে আফ্রিকান দেশগুলোর পণ্য চীনের বাজারে প্রবেশ আরও সহজ করা হবে। 


/ইউএমএইচ




  বিষয়:   চীন  বিনা শুল্ক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: