ঢাকার মেয়র পদে নির্বাচন করবেন ইনকিলাব মঞ্চের জাবের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা দক্ষিণের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।ঢাকসুতে শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ

2026-02-15T17:43:17+00:00
2026-02-15T18:13:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাকার মেয়র পদে নির্বাচন করবেন ইনকিলাব মঞ্চের জাবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৬:১৩ পিএম
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ফাইল ছবি
ঢাকা দক্ষিণের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

ঢাকসুতে শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম ঝুমা সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করা হচ্ছে।

আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের সদস্যসচিব হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন। 

বিশেষ করে, হাদির হত্যার বিচার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে তার নেতৃত্ব তাকে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি ও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। 

/এমএইচআর


  বিষয়:   ইনকিলাব মঞ্চ  জাবের  মেয়র 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: