কমেছে অন্য মুদ্রার দাম অপরিবর্তিত ডলার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ডলারের দাম অপরিবর্তিত আছে। তবে

2026-02-15T23:16:12+00:00
2026-02-15T23:16:12+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
কমেছে অন্য মুদ্রার দাম অপরিবর্তিত ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম 
ডলার। ছবি : সংগৃহীত
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ডলারের দাম অপরিবর্তিত আছে। তবে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এদিন ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩১ পয়সা, সর্বনিম্ন ও গড় একই ১২২ টাকা ৩০ পয়সা। বিশ্ববাজারে ডলারের দাম কমলেও দেশের বাজারে কয়েক মাস ধরেই স্থিতিশীল। 


এ দিকে দেশের মুদ্রাবাজারে দাম কমার তালিকায় রয়েছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরী ডলার। অন্যদিকে, দাম বেড়েছে ইয়েন, ইউয়ান ও রুপির।

জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠা-নামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠা-নামা করে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ডলার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: