১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ৪০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ বা ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার

2026-02-15T22:54:30+00:00
2026-02-15T22:54:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ৪০ লাখ ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ পিএম 
প্রতীকী ছবি
ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ বা ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ পয়সা হিসেবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘চলতি ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’ 

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ। 


এর আগে, জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। 

আর গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। 

এ ছাড়া, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। 

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রেমিট্যান্স  কোটি  লাখ ডলার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: