ছায়া মন্ত্রিসভা গঠনকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

জাতীয়

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি। এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির

2026-02-16T16:44:19+00:00
2026-02-16T16:44:19+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ছায়া মন্ত্রিসভা গঠনকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি। এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এমনটা জানান তিনি। 

সালাহউদ্দিন বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। সে হিসেবে আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। 


সংস্কার পরিষদের শপথ নিয়ে তিনি বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার নেই সিইসির।  যদি সেটি সংবিধানে ধারণ করা হয়, সংবিধান সংশোধন হয় এবং কে শপথ পাঠ করাবে তা নির্ধারিত হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সকল বিভাগেই চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ সব ব্যবস্থা ভেঙে গেছে। 

সময়ের আলো/জোআই
  বিষয়:   ছায়া মন্ত্রিসভা  বিএনপি  সালাহউদ্দিন আহমদ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: