জার্সি পরেই সংসদে হাসনাত

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনে এবং পরবর্তীতে সবুজ রঙের টিশার্ট পরে রাজপথে ছিলেন। সেই চিরচেনা পোশাকেই তিনি সংসদ

2026-02-17T12:30:49+00:00
2026-02-17T12:55:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
জার্সি পরেই সংসদে হাসনাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১২:৫৫ পিএম  (ভিজিট : ১১৬)
হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনে এবং পরবর্তীতে সবুজ রঙের টিশার্ট পরে রাজপথে ছিলেন। সেই চিরচেনা পোশাকেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সংসদে গেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৬ মিনিটে দলের প্রধান নাহিদ ইসলামের সঙ্গে একই গাড়িতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন। এসময় দেখা যায়, এনসিপি প্রধান নাহিদ ইসলাম নীল রঙের এক কালারের পাঞ্জাবি পরা এবং হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত তার সেই চিরচেনা সবুজ জার্সি পরা। 

জুলাই বিপ্লবের চেতনা আর রাজপথের লড়াইকে যারা ধারণ করেন, তাদের কাছে হাসনাত আব্দুল্লাহর সেই সবুজ টি-শার্ট এখনো এক বিশেষ প্রতীক। ছাত্র-জনতার সেই উত্তাল দিনগুলোতে রাজপথে সম্মুখভাগে তাকে এই পোশাকেই বারবার দেখা গেছে।


এর আগে, বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। এসময় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। 

এদিকে, আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়। 


/ইউএমএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: