রাতের আঁধারে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো যুবলীগ

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টাঙিয়েছে যুবলীগ।সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটায় মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের

2026-02-17T18:01:05+00:00
2026-02-17T18:01:05+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাতের আঁধারে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো যুবলীগ
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০১ পিএম 
রাতের আঁধারে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো যুবলীগ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টাঙিয়েছে যুবলীগ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটায় মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের অংশে একটি ব্যানার ঝুলিয়ে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন কয়েকজন।

স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা এই কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। সোমবার দিনগত গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে চলে যান কয়েকজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি একটি ব্যানার ভবনের গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেন। এসময় তারা কয়েক সেকেন্ডের একটি স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।


মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আসলে এটি গুজব। ব্যানার টাঙানোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এফআর
  বিষয়:   মিরসরাই  রাতের আঁধারে  আ. লীগ কার্যালয়  ব্যানার  যুবলীগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: